বুধবার, ০৯:৪৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ঢাকায় আবারও গান গাইতে আসছে ‘জাল’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও বাংলাদেশে আসছে। ‘সাউন্ড অব সোল’ নামের কনসার্টে অংশ নিতে নভেম্বরে ঢাকায় আসবে দলটি।

কনসার্টটি আয়োজন করছে ‘স্টেইজ কো’ নামের একটি প্রতিষ্ঠান।

এক বিজ্ঞপ্তিতে তারা, আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে এই কনসার্ট। সেখানে জালের সঙ্গে আরও পারফর্ম করবে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’।

কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েব সাইটে।

গেল বছরের ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করে গিয়েছিল জাল। ঢাকার পূর্বাচলের ওই ভেন্যুতেই প্রথমে কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে অনুমতি দেওয়া হয়নি। পরে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়।

সে সময় জায়গা সংকুলন ও বিশৃঙ্খলার কারণে সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট শেষ করতে হয়।

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’।

ওই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি।

ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com