রবিবার, ১১:০৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জন্মদিনে নতুন রূপে হাজির শাহরুখ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। আর তার জন্মদিন মানেই বাড়তি চমক। এবার শাহরুখ তার জন্মদিনে ভক্তদের চমক দিলেন। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর প্রথম ঝলক। শাহরুখ তার অফিসিয়াল ফেসবুক পেজসহ এক্সে ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেছেন।

সিনেমাটিরর পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেও এক্সে ভিডিও শেয়ার করেন। আর ভিডিওটি সামনে আসতেই সেটা মুহূর্তেই যা দাপিয়ে বেড়াচ্ছ সোশ্যাল মিডিয়া।

শাহরুখ তার জন্মদিনে রোববার (২ নভেম্বর) ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি এখন স্যোশাল মিডিয়াই ভাইরাল। অন্যদিকে, কয়েকদিন ধরে টুইট করে উত্তেজনা বাড়াচ্ছিলেন সিদ্ধার্থ।

৯ অক্টোবরের “টিক টক টিকটক”, এরপর একে একে “রিমেম্বার”, “অনলি”, “ওয়ান”—এই পাঁচটি শব্দে পুরো ইন্টারনেটকে ধরে রেখেছিলেন উত্তেজনায়। ভক্তরা নিশ্চিতই ছিলেন জন্মদিনেই আসছে বড় ঘোষণাটি।

ডিভোর্স নিয়ে নিজেদের ভাবনা জানালেন ঐশ্বরিয়া-অভিষেক

জন্মদিনের আগেই #AskSRK-এ এক ভক্ত যখন ‘কিং’–এর রহস্য জানতে চান, শাহরুখ মজার ছলে লেখেন—“সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও তো।

 

ফ্যানরা, আমিও ক্লান্ত এই গেসিং গেম খেলতে খেলতে… তুমি বারবার ‘রিমেম্বের দেয়ার ইজ… বলে কী টিজ দিচ্ছ?” অবশেষে পরিচালক প্রতিশ্রুতি রাখলেন। প্রকাশ করলেন কিং–এর প্রথম ঘোষণা ভিডিও, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটব্যাপী ঝড় তুলছে।

‘কিং’–কে বলা হচ্ছে একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানের চরিত্র একজন ভয়ংকর খুনির। সিনেমাটি তারকাবহুল অভিনয়শিল্পী তালিকাও চমকে দেয়ার মতো। এতে রয়েছে শাহরুখ কন্যা সুহানা খান।

বাবার সঙ্গে এটাই তার প্রথম কাজ। সিনেমার মধ্যে দিয়েই বড় পর্ডায় প্রথমবার দেখা যাবে সুহানাকে। অন্যদিকে কিং সিনেমায় আরও রয়েছেন,

দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মাসহ আরও অনেকেই। এমনকি সিনেমার বাড়তি চমক দিতে রানি মুখার্জিও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে এবং আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখ–সিদ্ধার্থ জুটির এই নতুন কাজ নিয়ে বলিউডজুড়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com