শুক্রবার, ০৫:৫৬ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

রোববার (২ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২। আর তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) সংখ্যা ১ হাজার ২৩০।

নতুন ভোটারের সংখ্যা বেড়েছে জানিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, তালিকা অনুযায়ী চূড়ান্ত ধাপে ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০। আর সবশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।

আখতার আহমেদ বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com