শুক্রবার, ০৫:৫১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ লড়াই, কারণ কি?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সংবিধান সংশোধন ও গণভোট নিয়ে পোস্টের প্রতিযোগিতা দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দেশজুড়ে রাজনৈতিক পক্ষপাত ও মতের বৈপরীত্যকে আরও উস্কে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ প্রেরণ করে। সুপারিশে তারা জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা শুরু করেছেন। ফেসবুক পোস্টে তারা ‘না’ অবস্থান স্পষ্ট করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং সহসাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ‘না’ পোস্ট দিয়েছেন। এছাড়া ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়ে স্পষ্ট ‘না’ জানিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা এই পোস্টগুলো শেয়ার করছেন। এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজেও ‘হ্যাঁ’ পোস্ট লক্ষ্য করা গেছে। তবে তারা স্পষ্ট করেনি কোন বিষয়ে ‘হ্যাঁ’ বলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com