রবিবার, ০৭:৩৯ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৩১ বার পঠিত

বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন থেকে সারগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। শেষে পুরো গোডাউন সিলগালা করা হয়।

ইউএনও জানান, এই গোডাউনের মালিক সার মজুদ করে বগুড়ার ১২ উপজেলা এবং নওগাঁর বিভিন্ন এলাকায় সার বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধারণা করা হচ্ছে, এখানে নকল সার তৈরি করে বাজারজাত করা হতো।

অভিযানকালে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com