বৃহস্পতিবার, ১২:৩২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে কারাভোগ করবেন। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একসময়ের জাঁকজমকপূর্ণ এবং বিশ্ব দরবারে পরিচিত একজন নেতার জন্য এটি অপ্রত্যাশিত এক পতন বলা চলে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন সারকোজি।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল নিকোলাস সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে তাকে চলতি মাসের শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন আদালত।

নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।

সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে লা সতেঁ কারাগারে। তাকে একটি নির্জন সেলে রাখা হয়েছে। এ জেলটিতে অনেক দাগী আসামি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করে নিকোলাসকে আলাদা সেলে রাখা হয়েছে।

জানা যায়, ৯৫ স্কয়ার ফিটের এ সেলে নিকোলাসের জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com