বৃহস্পতিবার, ০১:১১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

হংকংয়ে সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনায় একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্লেনে থাকা চারজন ক্রু সদস্য।

সোমবার (২০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমিরেটসের মালবাহী ফ্লাইট ইকেএ ৯৭৮৮, যা পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি, সেটি স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছায়। উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় বিমানটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে যায়।

হংকং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরটিএইচকে এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, কার্গো বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে সচল রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা তদন্ত ও উদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিয়ে স্থানীয় সময় সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন করা হবে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার তৎপরতায় অংশ নেয় হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজ। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তার দিক থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম নিরাপদ বিমানবন্দর হিসেবে পরিচিত। সেখানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com