বৃহস্পতিবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বাংলা‌দে‌শী শিক্ষার্থী‌দের সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

রোববার রাজধানীর এক‌টি হো‌টে‌লে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

তিনি বলেন, করোনার কারণে দীর্ঘ দিন চীনে যাত্রা বন্ধ ছিল। কিন্তু আমরা চীনের সাথে প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে ছিলাম।

তিনি আরো বলেন, চীনের রাষ্ট্রদূত যদিও বলেছেন সোমবার (৮ আগস্ট), আমরা বলতে পারি দুয়েক দিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট দেয়া শুরু হবে।

এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌াথে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশী শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শী শিক্ষার্থী‌দের ভিসা দেয়া হবে।

দুই দিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com