বৃহস্পতিবার, ০১:১০ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি : চীনা পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পঠিত

রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজতে চীন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

কৃষিমন্ত্রী মুহাম্মদ আব্দুর রাজ্জাক চীনা পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘মিয়ানমার একটি কঠিন দেশ, আমরা সঙ্কট সমাধানে আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।‘

এর আগে শনিবার বিকাল ৫টা ১৮ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কৃষিমন্ত্রী মুহাম্মদ আব্দুর রাজ্জাক চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

রাজ্জাক ওয়াংকে জানান, দেশে সম্পদ সীমিত থাকায় বাংলাদেশ এত বড় বোঝা বহন করতে পারছে না।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা থাকার কারণে দেশের সামাজিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব পড়ছে। তিনি বলেন, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ককে ‘নতুন স্তরে’ উন্নীত করার আশা নিয়ে আজ (রোববার) বাংলাদেশের নেতাদের সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

বিমানবন্দর থেকে মন্ত্রী ওয়াং ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, ‘আমরা আশা করি এই সফরটি দুই দেশের নেতাদের মধ্যে সাধারণ বোঝাপড়াকে আরো কার্যকর করার, পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরো গভীর করার এবং সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করার সুযোগ দেবে।’

তিনি বলেন, তার দেশ বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে ‘অত্যন্ত মূল্যবান’ বলে মনে করেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com