বৃহস্পতিবার, ০২:০০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় সুদানে নিহত ৬০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশারে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

গতকাল শনিবার (১১ অক্টোবর) শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে স্থাপিত আশ্রয়কেন্দ্রটিতে হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, হামলার সময় আশ্রয়কেন্দ্রে বহু নারী ও শিশু অবস্থান করছিলেন।

এল-ফাশারের স্থানীয় প্রতিরোধ কমিটি এ হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, যাতে শহরটির মানবিক বিপর্যয় আরও না বাড়ে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন। দেশটির লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, এবং প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।

এল-ফাশার দারফুর অঞ্চলের শেষ রাজ্য রাজধানী, যা এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আরএসএফ এই শহরটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ফলে এল-ফাশার এখন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ফ্রন্টে পরিণত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো শহরটির ভয়াবহ অবস্থা তুলে ধরে একে ‘খোলা আকাশের নিচে মর্গ’ বা উন্মুক্ত মৃতঘর হিসেবে বর্ণনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com