বুধবার, ০২:৩০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের বিবিসি নিউজ বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারটির গণ প্রদর্শনী বুধবার রাতে  প্রোজেকশন স্ক্রিনে (বড় পর্দায়) বরিশালের গৌরনদীতে প্রদর্শিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপনের পৃষ্ঠপোষকতায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে উপজেলা সদরের গৌরনদী বাসস্ট্যান্ডে ওই গণ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বার্তা এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে  বুধবার সন্ধ্যা ৭টায়  গৌরনদী বাসস্ট্যান্ডর নতুন কাউন্টার চত্বরের উন্মুক্ত স্থানে সাক্ষাৎকারটির এ গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়

এ সময় বিএনপি স্থানীয় অসংখ্য  নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়ে সাক্ষাৎকারটি দেখেন এবং মনোযোগ দিয়ে প্রিয় নেতার কথাগুলো শোনেন।

জানা গেছে, পর্যায়ক্রমে জাতীয় সংসদের বরিশাল-১ আসনভুক্ত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রোজেক্টরের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি নিউজ বাংলায় দেয়া সাক্ষাৎকারটির এ রকম উন্মুক্ত গণ প্রদর্শনীর আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com