বুধবার, ১১:০৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

রক গানের কিংবদন্তি জন লেননের জন্মাদিন আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

রক সংগীতের কিংবদন্তি তারকা জন লেননের জন্মাদিন আজ। ১৯৪০ সালের ৯ অক্টোবর এ দিন যুক্তরাজ্যের লিভারপুলের নিউক্যাসলে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম জন উইনস্টন লেনন।

চার বছর বয়সে লেননের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। মা দ্বিতীয় বিয়ে করার পর খালা মিমির কাছে তিনি বড় হন। প্রথমে ডোভডেল প্রাইমারি স্কুল এবং পরে কেয়ারি হাইস্কুলে লেখাপড়া করেন তিনি। লেনন কোনো গানের স্কুলে পড়েননি। আলাদা করে তার কোনো গানের শিক্ষকও ছিল না। ছোটবেলায় তার ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল। তাই লিভারপুল আর্ট কলেজে ভর্তি হন। হঠাৎ একদিন মায়ের মৃত্যু হয়। এরপর জীবন এলোমেলো হয়ে যান। এ সময় গানের মধ্যে নিজের দুঃখ ভুলার চেষ্টা করেন। আর এভাবে তার গানের জগতে প্রবেশ। নিজে গান লিখতেনও। চার বন্ধু মিলে তৈরি করেন ‘কোয়ারিম্যান’। পরে অবশ্য এর নাম দেন ‘দ্য বিটলস’।

১৯৬৩ সালে দ্য বিটলস ‘প্লিজ প্লিজ মি’ গান দিয়ে ব্রিটেনে ঝড় তোলে। এর পরের বছর ‘আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড’ প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে তাদের। সে বছরই তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মাত্র এক দশক টিকে ছিল বিটলস। ১৯৭০ সালে দলটি ভেঙে যায় বন্ধুদের ব্যক্তিত্বের দ্বন্দ্বে।

এরপর লেনন একক গান গাইতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধবিরোধী হিসেবে খ্যাতি লাভ করেন। যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম যুদ্ধ নিয়ে লেনন লিখলেন ‘গিভ পিস আ চান্স’ (শান্তিকে দাও একটা সুযোগ)। ভিয়েতনাম যুদ্ধের সরাসরি বিরোধিতা করায় লেননকে যুক্তরাজ্যে ফেরত পাঠাতে চেয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পরে অবশ্য তিনি গ্রিনকার্ড পেয়েছিলেন।

১৯৮০ সালে ৮ ডিসেম্বর মার্ক ডেভিড চ্যাপম্যান নামে এক ব্যক্তি লেননকে গুলি করে হত্যা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com