বৃহস্পতিবার, ০৯:২৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাবুলে বিস্ফোরণে নিহত ১০, আইএস’র দায় স্বীকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬০ বার পঠিত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে বলেছে যে পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী-শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর। খবর: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com