বুধবার, ০২:২৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন দিনে গৌরনদী-আগৈলঝাড়ার ২৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

গত  সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ২৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ ( গৌরনদী আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।  এ  ঘটনা এলাকার সনাতন ধর্মাবলম্বী ও পূজারীদের মধ্যে নতুন করে উৎসাহ- উদ্দীপনার জন্ম দিয়েছে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টায় গৌরনদী উপজেলার টরকি বন্দর সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে প্রভাবশালী ওই বিএনপি নেতা তার পূজা মন্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এরপর তিনি বুধবার গভীর রাত পর্যন্ত টানা তিন দিন ধারাবাহিকভাবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ২৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় দলের শত শত নেতাকর্মী বেষ্টিত হয়ে তিনি মন্ডপগুলোতে আগত ভক্ত ও পূজারীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন। সেই সাথে মন্ডপের ভক্ত ও পূজারীদেরকে দেশ-জাতির কল্যাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরিদর্শনকৃত মন্ডপগুলো হল- গৌরনদী বন্দর সার্বজনীন পূজা মন্ডপ,  চাঁদশী সার্বজনীন পূজা মন্ডপ, বাটাজোর বন্দর সার্বজনীন পূজা মন্ডপ, নলচিড়া বাজার সার্বজনীন পূজা মন্ডপ,

সাঁকোকাঠী সার্বজনীন পূজা মন্ডপ, মোহনকাঠী সার্বজনীন পূজা মন্ডপ, মোল্লাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, বারোপাইকা সার্বজনীন পূজা মন্ডপ, আস্কর নতুন কালীবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, আস্কর পুরাতন কালিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপ, বড়মগরা সার্বজনীন পূজা মন্ডপ, ছবিখার পাড় সার্বজনীন পূজা মন্ডপ, কালুরপাড় সার্বজনীন পূজা মন্ডপ, গৈলা কর্মকার বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, বাহাদুরপুর উত্তর সার্বজনীন পূজা মন্ডপ, বাটরা সার্বজনীন পূজা মন্ডপ, রামানন্দের আক সার্বজনীন পূজা মন্ডপ, কোদাল ধোঁয়া বালা বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, বাকাল হাট সার্বজনীন পূজা মন্ডপ, পাকুরিতা সার্বজনীন পূজা মন্ডপ, আগৈলঝাড়া কেন্দ্রীয় দূর্গা পূজা মন্ডপ,  দোনার কান্দি সার্বজনীন পূজা মন্ডপ।

বিএনপি’র ওই প্রভাবশালী নেতাকে কাছে পেয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী ও পূজারীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। এ সময় মন্ডপে অবস্থানরত ভক্ত ও পূজারীরা বিএনপি নেতা এম. জহির উদ্দিন স্বপনকে তাদের কাছের মানুষ ও প্রিয়জন বলে আখ্যায়িত করেন এবং তার সাথে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তার হাতকে শক্তিশালী করাসহ শহীদ জিয়ার ধানের শীষ প্রতীককে এ আসনে বিজয়ী করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com