শুক্রবার, ০৫:১৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভবিষ্যতে প্রযুক্তি জ্ঞান অর্জনসহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না জানবে তারা রাজনীতিতে পিছিয়ে পড়বে-জহির উদ্দিন স্বপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তি জ্ঞান অর্জনসহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না জানবে তারা রাজনীতিতে অনেক পিছিয়ে পড়বে। যে রাজনৈতিক নেতা দিনরাত পরিশ্রম করে সভা-সমাবেশ করার পর তার ওই সভা সমাবেশের তথ্যটি সঠিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারবে না। তিনি যত বড় নেতাই হন একসময় তার রাজনীতিতে তার গুরুত্ব কমে যাবে। প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া জ্ঞান বিহীন রাজনৈতিক কর্মীরাও এক সময় তার নিজ দলের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে । অতএব নিজেকে রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে দলের কাছে বেশি বেশি গ্রহণযোগ্য করে তুলতে হলে অবশ্যই তাকে প্রযুক্তি জ্ঞান ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রয়োজনীয় জ্ঞানটুকূ অর্জন করতেই হবে। অন্যথায় দলের কাছে ওই নেতা বা কর্মীর কোন মূল্যই থাকবে না। ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপি’র নেতাকর্মীদেরকে অবশ্যই প্রযুক্তি জ্ঞান অর্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে দক্ষতা অর্জন করতেই হবে।
বুধবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সাথে মতবিনিময়় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট মাকসুদ হোসেন, সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও যুবদল নেতা মনির হোসেন মাস্টার, তরিকুল ইসলাম কাফি, জসিম উদ্দিন হাওলাদার, এস এম মাসুদ রানা, ছাত্রদল নেতা মোঃ আল-আমিন, যুবদল নেতা মোঃ রুহুল আমিন প্রমূখ। ##

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com