রবিবার, ০৯:৩৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত সরকার-জহির উদ্দিন স্বপন

এ.এস মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরিশাল -১ আসন তথা গৌরনদী ও আগৈলঝাড়া থেকে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘অনেক বিলম্ব হলেও সরকার বুঝতে পেরেছে যে, নির্বাচন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সোজা নির্বাচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনূস বিশ্বমঞ্চে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়।’ তিনি বলেন, ‘দেশে যত নৈরাজ্য, সামাজিক সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশি নিরীহ মানুষকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে।  আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, নেতৃত্বে পরিচালিত হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা।’ বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় বক্তব্য দেন- বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি  নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক আচার্য, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সহ-সভাপতি বিমল কুণ্ড প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com