বৃহস্পতিবার, ০৩:৪৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর আমি: থালাপতি বিজয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির প্রধান থালাপতি বিজয়। অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক বনে যাওয়া থালাপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।।’ খবর-রয়টার্স

তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুড়তে শুরু করেন তিনি। বোতল নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে, মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন।

পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, পদদলনের ঘটনায় কীভাবে এ পরিস্থিতি সৃষ্টি হলো তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।

আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয়। দফায় দফায় মিটিং-মিছিল করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com