বৃহস্পতিবার, ০৩:৫০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোনে হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল। শনিবার এ ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর ১৭ তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুতে পাকিস্তানির পাশাপাশি দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি।

হামলার পরে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি জানান, ‘এরপর হুথি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে।’ তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।

মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, ট্যাঙ্কারের ২৪ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com