শুক্রবার, ০৫:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিউইয়র্কে তিনি মার্কিন সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এতেই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।’

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলবিরোধী এক সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন!’

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হুমকির খবরে পেত্রোর অফিস বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণেও ট্রাম্পের তীব্র সমালোচনা করেন পেত্রো। তিনি বলেন, মার্কিন নেতা গাজায় ‘গণহত্যার সাথে জড়িত’। একই সঙ্গে ক্যারিবিয়ান জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ‘ফৌজদারি মামলা’ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com