রবিবার, ০৯:৩৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

এমএ মান্নান
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
‎শিক্ষা জাতির মেরুদণ্ড, ক্রীড়া জাতির মানদন্ড উৎসবমুখর পরিবেশে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে বলেন— বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশেই নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন “মাদক আজকের সমাজের জন্য এক মহামারি। খেলাধুলা হলো সেই শক্তিশালী হাতিয়ার, যা যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন তৈরি হয়।”
‎অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ,উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গাউছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক হাসান, নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আজম।
‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মানবাধিকার কর্মী আবদুছ ছালেক মামুন, সাংবাদিক মোঃফারহান নান্নু, লিটন খান সাংবাদিক সোলায়মান তুহিন মো. নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ক্রীড়া প্রেমীরা।
‎দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে ক্রীড়ার মাধ্যমে সুস্থ জীবন গঠন ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com