শনিবার, ১১:৩৬ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

শিগগির বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির এক নেতা। তিনি বলেন, কিছু সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, পুরো গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে দলটি।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরে আসতে পারেননি। এ সময় তাকে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে আসার পথ খুললেও এখনো তিনি ফিরেননি এবং লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com