রবিবার, ১০:১৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাকায়পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার মাহিলাড়ায় সোমবার সকালে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কাদের (৩৬)নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ সময়ে লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বাসযাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের স্বরূপকাঠি উপজেলা সদর থেকে ২২ জন যাত্রী নিযে লাবিবা পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা অতিক্রমকালে মহিলাড়া মোল্লা বাড়ির সামনে মোটরসাইকেল আরোহী মধুমতি ব্যাংক বরিশাল শাখার কর্মচারী আব্দুল কাদের (৩৬) কে চাপা দেয়। এ সময় আব্দুল কাদেরের কোমর থেকে দেহটি বিচ্ছিন্ন হযে দুই ভাগে বিভক্ত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আব্দুল কাদেরের বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ানের ভাজনা গ্রামে। সে ওই গ্রামের তাজেল হাওলাদারের ছেলে। নিহত আব্দুল কাদের মধুমতি ব্যাংক বরিশাল শাখার কর্মচারী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com