বুধবার, ১০:০১ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আবারও একসঙ্গে ডি ক্যাপ্রিও ও জেনিফার লরেন্স

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

নতুন সিনেমার জন্য জুটি বাঁধছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনিফার লরেন্স।বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেসের পরবর্তী সিনেমায় দেখা যাবে অস্কারজয়ী এই দুই তারকাকে।

এর আগে ২০২১ সালের সায়েন্স ফিকশন কমেডি ঘরানার ‘ডোন্ট লুক আপ’ ছবিতে কাজ করেছিলেন এই জুটি। তবে সেটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। এবার বড় পর্দার জন্য নির্মিত সিনেমাতেই দেখা যাবে তাদের।

জানা গেছে, বিখ্যাত ভূতের গল্পের উপন্যাস ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’-এর ওপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর শুটিং শুরু হওয়ার কথা আছে। এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছে স্টুডিওক্যানাল এবং প্রযোজনার দায়িত্বে অ্যাপল অরিজিনাল ফিল্মস।

এর আগে স্কোরসেস ও ডিক্যাপ্রিও আগে একসঙ্গে জুঁটি বেধেছিলেন বিখ্যাত সাইকোলজিকাল ফিল্ম ‘শাটার আইল্যান্ড’ -এ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com