বুধবার, ০৩:৫৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব-এম. জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে প্রীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যেও বাংলাদেশ গড়ব। যেখানে সকলধর্ম সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। আওয়ামী লীগের মতো আমরা কোন ফ্যাসিস্ট, গডফাদার বা বেয়াদব তৈরি হতে দেবো না। গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপি’র ভেতরে যদি কেউ ওই রকম বেয়াদব বা গডফাদার হওয়ার চেষ্টা করে আমি কঠোর হস্তে তাকে প্রতিহত করব। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একটি শাস্তিময় বাংলাদেশ গড়ে তুলবো। আসছে দুর্গাপূজার উৎসবকে ঘিরে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করতে পারে এজন্য বিএনপি ছাত্রদল যুবদলকে সর্বদা সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন কোন অঘটন ঘটিয়ে বিএনপির কাঁধে দোষ চাপাতে না পারে সেজন্য আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ। যেখানে সকল ধমর্ সম্প্রদায়ের লোকজন সুখে-শান্তিতে বসবাস করবে। রোববার দুপুওে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটি ও মন্ডপ সমূহের সভাপতি-সম্পদক বৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সদস্য সিনিয়র যুগ্ন আহবায় মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সজল সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রেমানন্দ ঘরামী, সুধাম চন্দ্র পাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com