শনিবার, ১০:৫১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে রোববার (২১ সেপ্টেম্বর)। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কেন্দ্র সংসদে বিভিন্ন পদে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যা মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্তত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com