রবিবার, ১০:১৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

কার মাথায় উঠবে বিএনপির নমিনেশনের মুকট

এস এম রুহুল আমিন, গৌরনদী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

বরিশাল- ১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও জল্পনা-কল্পনা তুঙ্গে। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার হাতে তুলে দেবে নমিনেশনের মুকুট—এ প্রশ্নে সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত সবার ভেতরেই রয়েছে গভীর আগ্রহ।

এই আসনে বিএনপির চারজন প্রভাবশালী নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তারা হলেন—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় রাজনীতির অভিজ্ঞ নেতা জহির উদ্দিন স্বপন,এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার (এ্যব)এর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং তরুণ নেতৃত্বের প্রতীক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যড. গাজী কামরুল ইসলাম সজল।

জহির উদ্দিন স্বপন: জনপ্রিয়তায় শীর্ষে দলীয় সূত্র ও স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায়, এই চারজনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে এগিয়ে আছেন জহির উদ্দিন স্বপন। তিনি শুধু গৌরনদী-আগৈলঝাড়া নয়, পুরো বরিশাল বিভাগেই সুপরিচিত ও অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত। বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তিনি অনেকের কাছেই “আস্থার প্রতীক” হিসেবে বিবেচিত।

অন্য প্রার্থীদের অবস্থান : ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে নিবিড় সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছেন। তার ভদ্র-সুশৃঙ্খল রাজনৈতিক ভাবমূর্তি এবং তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ তাকে আলাদা শক্তি জুগিয়েছে।

বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার কাজে ব্যাপকভাবে পরিচিত। আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণের কারণে তিনি নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তৃণমূলে জনপ্রিয়তা অর্জন করেছেন।

অন্যদিকে তরুণ নেতা এডভোকেট  গাজী কামরুল ইসলাম সজল স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছেন। তার কর্মতৎপরতা ও জনসম্পৃক্ততা তাকে তরুণ সমাজে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্তই নির্ধারক : রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসনটিতে বিএনপির মনোনয়ন নির্ধারণে একদিকে যেমন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, অন্যদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তও হবে চূড়ান্ত নির্ধারক। তৃণমূল নেতাকর্মীরা স্বপনের প্রতি বেশি আস্থা দেখালেও দলীয় কৌশল ও সমীকরণকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে অন্য প্রার্থীও মনোনয়ন পেতে পারেন।

সবশেষে বলা যায়, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির নমিনেশনের মুকুট নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে তা মূলত অভিজ্ঞতা বনাম নতুন নেতৃত্বের প্রতিযোগিতা। তবে স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা—এই তিনটি বিষয় বিবেচনায় জহির উদ্দিন স্বপন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন বলেই তৃণমূল থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com