বৃহস্পতিবার, ০৯:২৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নির্বাচনে ফায়দা নিতে গাজায় হামলা ইসরাইলের?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮২ বার পঠিত

ইসরাইলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ফায়দা হাসিল করতে শুক্রবার গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন। ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি মেয়ে, ২৩ বছর বয়স্কা এক নারী এবং ইসলামিক জিহাদের সামারিক শাখার এক কমান্ডার রয়েছেন।

ইসলামিক জিহাদ গ্রুপ জানিয়েছে, ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে তারা ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।

দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েটস স্টাডিজের তামার কারমত বলেন, গাজার ‘সবাই নার্ভাস হয়ে পড়েছে। সেখানে যুদ্ধ করার কোনো আগ্রহই নেই।’ উল্লেখ্য, তিনি গাজার অধিবাসী, এখনো সেখানে তার পরিবার বাস করে।

তিনি আলজাজিরাকে বলেন, গত ১৫ বছরে চার থেকে পাঁচটি বড় সঙ্ঘাত হয়েছে। আমরা এখনো গাজা উপত্যকার পুনঃনির্মাণ নিয়ে আলোচনা করছি। গাজা এখনো সেরে ওঠেনি। একটার পর একটা সঙ্ঘাত সেখানে চলছেই।’

গত সপ্তাহের প্রথম দিকে ইসলামিক জিহাদের সিনিয়র সদস্য বাসাম আল সাদিকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করার প্রেক্ষাপটে এই হামলা শুরু হলো। পশ্চিম তীরের নগরী জেনিনে এক কিশোর নিহত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক মুখপাত্র ও রাজনৈতিক বিশ্লেষক নূর ওদেহ বলেন, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

তিনি বলেন, ‘গাজা সন্ত্রস্ত্র। এখনো আগের হামলা থেকে উদ্ধার পায়নি। হামাস ও জিহাদ শান্ত রয়েছে, তারা জনসাধারণকে স্বস্তিতে থাকতে দেয়ার সুযোগ দিতে চাইছে। লাপিদ ছঅড়া কেউ উত্তেজনা চায় না।’

তিনি বলেন, ‘কে বেশি শক্তিশালী, তা প্রদর্শন করার প্রতিযোগিতা এটি। লাপিদ চান, তিনি বেশি শক্তিশালী- তা দেখাতে। যদিও তার কোনো সামরিক ব্যাকগ্রাউন্ড নেই।’

বিশ্লেষকেরা বলছেন, আরেকটি যুদ্ধ শুরু করার জন্য ইসরাইলের অভ্যন্তরীণ চাপ রয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com