বৃহস্পতিবার, ০৬:০৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

প্রবাসে থাকাকালে রুমমেটের স্ত্রীর সঙ্গে ‘সুসম্পর্ক’, দেশে ফিরে ‘ধর্ষণ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

সৌদি আরবে থাকাকালে রুমমেটের স্ত্রীর (২৪) সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন সবুজ পাঠান (২৯)। ওই সম্পর্কের জেরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারী সবুজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

সবুজ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাসিন্দা। সৌদিতে থাকা সবুজ সম্প্রতি দেশে ফিরেছেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ পাঠান তাদের বাড়িতে আসেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে ধর্ষণ করেন। ওই সময় তার শিশু ছেলের ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। এতে স্বজনরাসহ প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পাঠান কৌশলে পালিয়ে যান। পরে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। একই সঙ্গে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com