বৃহস্পতিবার, ০৫:৪৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মালয়েশিয়ার কলিং ভিসা সাময়িক স্থগিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২২৮ বার পঠিত

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কলিং ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। খবর : দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

এর আগে বৃহস্পতিবার বিদেশি কর্মী নিয়োগে ঘুষ দুর্নীতির অভিযোগে কথিত সিন্ডিকেটের মূলহোতা বেস্টিনেটের প্রধানসহ আটজনকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসিসি বা এসপিআরএম।

বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরাতন আইন সংশোধন করে একটি আধুনিক যথোপযুক্ত পদ্ধতি নির্ধারণ করার জন্য এই সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে। আইন সংস্কারের পর ১ সেপ্টেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কার করে নতুন আবেদন পদ্ধতি নির্ধারণের পর তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে। এর আগে বিষয়টি নিয়ে যথাযথ পর্যালোচনা করা হবে।

এছাড়া ১৪ আগস্টের মধ্যে করা আবেদনগুলো গ্রহণ করে তা ৩১ আগস্টের মধ্যে সাবমিট সম্পন্ন করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়। এছাড়া গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, বিবাহিত মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব সুবিধা বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য হবে কি না তা পরিষ্কার করে বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com