বৃহস্পতিবার, ০৬:০৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

সিলেটে প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ে নিহত, আহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে শুক্রবার এক ব্যক্তি ও তার ৪০ দিনের মেয়ের মৃত্যু হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান, নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার রুবেল আহমেদ (৩৫) ও তার মেয়ে রাহি আক্তার আদরী।

দুর্ঘটনায় রুবেলের স্ত্রী কাজল আক্তার (৩০), তার ভাই রাসেল আহমেদ (৪৮) ও স্ত্রী আনিকা আক্তার (৩০) আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, পরিবারটি সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

স্থানীয়রা গাড়ি থেকে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করতে পারলেও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাহীকে মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম দস্তগীর জানান, পরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রুবেলকেও মৃত ঘোষণা করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং খাল থেকে গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com