সোমবার, ১২:৪০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

অভিনয় ছাড়ার ঘোষণা পাকিস্তানি অভিনেত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা প্রচারের জন্য নয়, তাও বলে দিয়েছেন তিনি। এর আগে জুলাই মাসে আলিজাহ শাহ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছিলেন, যার মধ্যে ছিল হয়রানি, বেতন আটকে রাখা এবং সেটের বিষাক্ত পরিবেশ। এমনকি তার ২০২১ সালের আলোচিত র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও। এবার অভিনয় ছাড়ার ঘোষণাই দিয়ে দিলেন এ অভিনেত্রী।

পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, ইনস্টাগ্রামে আলিজাহ লিখেছেন, ‘যারা ভাবেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারে থাকার জন্য এসব বলেছি, তাদের ভাবনা আমাকে চূড়ান্তভাবে বিরক্ত করে। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) নিয়ে বেঁচে আছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি।

মুখ খোলা আমার মনোযোগ আকর্ষণের জন্য ছিল না; অন্ধকার থেকে নিজেকে মুক্ত করার এটাই একমাত্র পথ ছিল।’শোবিজে আর ফিরবেন না জানিয়ে আলিজাহ লেখেন, ‘আমি আপনাদের কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। আমি প্রতিদিন দোয়া করি যেন এই অবমাননাকর জগতে আমি কখনো না আসতাম, যেখানে দিনের ১২ ঘণ্টা আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত আমার সঙ্গে যা করেছে তা আমি ভুলতে পারি না। প্রচণ্ড আঘাত পেয়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এমন অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কাঁদি, এমন অনেক দিন আছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করে তোলে যে বমি করতে করতে আমার পেট খালি হয়ে যায়। এই কষ্ট সত্যিকারের, এটি আমার শরীরে, আমার হৃদয়ে রয়ে গেছে এবং আমি শুধু একা থাকতে চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com