শুক্রবার, ০৮:৫৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদে চলতি মাসের শেষ দিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার এক্স-এ (আগের টুইটার) দেওয়া বার্তায় এ ঘোষণা দেন।

তিনি জানান, ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।

প্রেভো বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণে বেলজিয়াম এই সিদ্ধান্ত নিয়েছে।’

আল জাজিরার প্রতিবেদন সূত্রে, গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ঘোষণা করেছিলেন যে, তার দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে। এর পর আরও কয়েকটি দেশ একই ধরনের ঘোষণা দিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com