রবিবার, ০২:১৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নুরের শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং চোখে আঘাত আছে। এছাড়া তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা ধীরে ধীরে কমছে। বর্তমানে তার অবস্থা সাপেক্ষে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

ডা. মোস্তাক আরও জানান, নুরের শরীরে লবনের মাত্রা স্বাভাবিক হয়েছে এবং তিনি মুখে খেতে পারছেন। ৬ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সমস্ত প্রকার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এর আগে, গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নুরসহ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com