বৃহস্পতিবার, ০৬:৫২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভোলায় কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি টিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনা তদন্ত ও নিহত এবং আহতদের পবিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে কেন্দ্রীয় বিএনপির ১২ সদস্যের প্রতিনিধি টিম এখন ভোলায়। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে তারা ভোলায় এসে পৌছেন বলে ভোলা জেলা বিএনপি সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দন বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাভোকেড জয়নুল আবদীন , সাবেক সংসদ সদস্য ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের সফরসঙ্গী হিসেবে আরো আসছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুর ইসলাম, সহ-সাধারন সম্পাদক রাসেল মাহমুদ, শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন ও সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তুহিন প্রমূখ।

উল্লেখ্য-গত ৩১ জুলাই রোবরার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যূৎতের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলা জেলা বিএনপি শহরের মহাজনপট্টি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করতে রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটা করে।

বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ এর জবাবে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। ওই ঘটনার সঠিক তদন্তে জন্য গত ২ আগস্ট মঙ্গলবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট এ তদন্ত টিম গঠন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com