বুধবার, ১২:০৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অপু বিশ্বাসের নতুন রূপ, যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

অপু বিশ্বাসের নতুন রূপ, যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন দুই দশকের বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তবুও তার জনপ্রিয়তা কমেনি; মাঝে মাঝে তিনি বিভিন্ন ফটোশুট ও মেকওভারের মাধ্যমে ভক্তদের সামনে নতুন রূপে হাজির হন।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।

ছবিতে দেখা গেছে, তিনি সাদা শাড়ি, রুপালি কাজ এবং অভিজাত গয়নায় নিজেকে উপস্থাপন করেছেন। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তিনি।

মেকওভারের পোস্টের ক্যাপশনে অপু লিখেছেন,
“যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।”

ভক্তদের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, তার নতুন রূপ সকলকে বেশ আকৃষ্ট করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাজারো ভক্ত ছবিতে মন্তব্য ও প্রশংসা করেছেন।

অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। এর আগে তিনি আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা ঢালিউডে বহুদিন ধরে জনপ্রিয় নায়ক-নায়িকার জুটি হিসেবে সমাদৃত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com