বৃহস্পতিবার, ০৬:৫২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নুরে আলমের জানাজায় জড়ো হওয়া বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৩ বার পঠিত

পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নিতে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এই ঘটনার প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড করে নয়া পল্টনে জড়ো হন। আর কিছুক্ষণের মধ্যেই নুরে আলমের জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।

গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এই ছাত্রদল নেতার জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অন্যান্য দিনের তুলনায় বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com