শনিবার, ১০:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা চিলি উরুগুয়ে প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। মঙ্গলবার এই চারটি দেশ আসরটির স্বাগতিক হতে বিড করে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২০৩০ সালটি বিশেষ কিছুই। কেননা সেবছর বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। প্রথম বিশ্বকাপ ২০৩০ সালের আসরটি আয়োজক হয়েছিল উরুগুয়ে। স্বাগতিক দেশ সেবার শিরোপাও জেতে।

 

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্র দোমিঙ্গেস বলেন, ‘এই মহাদেশের জন্য এমনটি একটা স্বপ্ন। আরও অনেক বিশ্বকাপ হবে। তবে আসরের ১০০ বছর একবারই আসবে। তাই এটি ঘরে ফেরা দরকার।

মন্টিভিডিওর সেন্তেনারিও স্টেডিয়ামে এক সভায় এমনটি বলেন তিনি। এই স্টেডিয়ামেই আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে।

এর আগে আর্জেন্টিনা ১৯৭৮ ও চিলি ১৯৬২ বিশ্বকাপের আয়োজন করেছিল।

এই চার দেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হলে তা অনেকটা ২০২৬ আসরের আদলেই হবে। কেননা ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

এদিকে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে হলে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়েকে লড়তে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। গত মাসে ইউরোপের এই দুই দেশ ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে যৌথভাবে বিড করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com