শনিবার, ১২:০৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টার হয়ে খেলবেন সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ২০২৫ মৌসুমে তিনি খেলবেন আটলান্টা ফায়ার দলের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আটলান্টা ফায়ার।

তাদের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ সালের মাইনর লিগ ক্রিকেটে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আমাদের দলে যুক্ত হচ্ছেন। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফর্মার সাকিবের অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আটলান্টায় তাঁর পারফরম্যান্স দেখতে প্রস্তুত থাকুন।’

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট মূলত দেশটির প্রধান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘মেজর লিগ ক্রিকেট’ এর জন্য একটি উন্নয়নমূলক প্ল্যাটফর্ম। ২০২১ সালে শুরু হওয়া এই লিগে দেশের বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।

দেশের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছুদিন ধরে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন সাকিব। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেননি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।

এ সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও তিনি বিভিন্ন বিদেশি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবং দীর্ঘ দুই বছর পর ফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলছেন তিনি। সিপিএলে এবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামলেও ফিরতি ম্যাচে তেমন কিছু করতে পারেননি। ব্যাট হাতে ১৬ বলে করেন ১১ রান, বল হাতে ১ ওভার করে দেন ৬ রান, উইকেট শূন্য।

এর আগে, ২০২২ সালে এই লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার নাসির হোসেন।

সাকিবের যুক্তরাষ্ট্রের মাইনর লিগে অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—জাতীয় দলে তার ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com