শনিবার, ০৪:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার রাতে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। ভল্টে ১৬ লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা ১৪০০ টাকা পেয়েছেন। বাকি টাকা চুরি হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি তালা ভেঙে চোর ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। তারপর তালা ভেঙে ভল্টের টাকা চুরি করেছে। তিনি জানান ব্যাংকের সব সময় সিকিউরিটি থাকার কথা। সাধারণত সিকিউরুটি গার্ড এ সময় ছিল না। যখন এই ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com