রবিবার, ১১:৫৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে মাদকসহ সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজাকে আটক করেছে যৌথবাহিনী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, ‘সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এরপর রাত সাড়ে ১১টার দিকে তাকে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।’

আটক সেলিম রেজা (৩০) জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে। তিনি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ওসি সারোয়ার আলম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে সেলিম রেজা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের সূত্র ধরে সোমবার সন্ধ্যায় সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় ২১ বোতল ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা সেলিম রেজাকে আটক করা হয়। এছাড়া তার কাছে নগদ ৪২ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও জুলাই যোদ্ধার একটি কার্ড পাওয়া গেছে। ’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন সেলিম। তাকে যৌথবাহিনী ধরাতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই পুরো জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান থাক। তাহলে এই সমাজ সুন্দর হবে। ’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সারোয়ার আলম খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com