বৃহস্পতিবার, ০৯:২৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্টের সাহায্য কামনা জেলেনস্কির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার রাশিয়ার সাথে তার দেশের চলমান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য প্রত্যাশা করেছেন। চীন তার বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে এ যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন জেলেনস্কি।

বৃহস্পতিবার প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের সাথে এক সাক্ষাতকারে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেন। যুদ্ধ অবসানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পেংয়ের সাথে ‘সরাসরি আলোচনায়’ বসতে চান। খবর আলজাজিরা।

সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করার জন্য চীনকে অনুরোধ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র। দেশটির একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে, তাই (চীন) রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরুর পর পাঁচ মাসের বেশি সময়ে ইউক্রেনে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com