রবিবার, ১১:০৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ. আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৩১ বার পঠিত

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে। তার ঠিক আগে দেশের মাটিতে দুই কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। বুধবার সরকারিভাবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টি-টোয়েন্টি ছাড়াও খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর থেকে আবার শুরু দক্ষিণ আফ্রিকা টি-২০। সেটা শেষ হবে ৪ অক্টোবর।

৬ অক্টোবর থেকে আবার শুরু দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। সেটা শেষ হবে ১১ অক্টোবর। টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। সেক্ষেত্রে এই ওয়ানডে সিরিজে হয়তো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে জুনিয়রদের খেলাতে পারে ক্রিকেট বোর্ড।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com