সোমবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা উইন্ডিজ ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

একদিকে ওয়ানডে অভিষেক, অন্যদিকে দীর্ঘ ছয় বছর পর প্রত্যাবর্তন—দুজনেই ব্যাট হাতে নিজেকে মেলে ধরলেন। অপরাজেয় ১০৪ রানের জুটিতে হাসান নওয়াজ ও হুসাইন তালাত এনে দিলেন পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয়। ম্যাচসেরা ইনিংস খেলে নজর কাড়লেন অভিষিক্ত হাসান নওয়াজ।

প্রথমে ব্যাট করা উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন এভিন লুইস। ফিফটি করেন শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৫৩)। শেষ দিকে গুডাকেশ মোটির ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ক্যারিবীয়রা।

পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ শিকার করেন ৩টি।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৫ রানে বিদায় নেন ওপেনার সাইম আইয়ুব। এরপর আব্দুল্লাহ শফিক (২৯), বাবর আজম (৪৭) এবং মোহাম্মদ রিজওয়ান (৫৩) রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান।

সেখান থেকে দলকে উদ্ধার করেন হাসান নওয়াজ ও হুসাইন তালাত। হাসান ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। তালাত খেলেন ৩৭ বলে ৪ চার ও এক ছক্কায় ৪০ রানের ইনিংস। তাদের জুটিতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন শামার জোসেফ।

এই ম্যাচ দিয়েই প্রায় চার মাস পর ওয়ানডে দলে ফিরেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ফেরাটা দলের জন্য বড় প্রাপ্তি হলেও, আলো কেড়ে নিয়েছেন নতুন মুখ হাসান নওয়াজ ও প্রত্যাবর্তনে উজ্জ্বল হুসাইন তালাত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com