রবিবার, ০৩:১৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

জুলাই কারাবন্দীদের তালিকা করবে সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পঠিত

আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যে আমরা জুলাই কারাবন্দীদের জন্য দুটো কাজ করব। প্রথমত তাদের তালিকা তৈরি করা ও কারাবিধি সংস্কারের কাজ করা। আমরা হয়তো কারাবিধি সংস্কার ইমপ্লিমেন্ট করতে পারব না, কিন্তু সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে যাব।’

আজ বুধবার বাংলা একাডেমিতে আইন মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই কারাবন্দিদের স্মৃতি অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ আমাকে প্রদান করে আখতার। যদিও আমি বলেছিলাম, আরও কিছু দিন পরে করতে। কিন্তু ও বলল এখনই করতে। আজ আমি বুঝতে পেরেছি কেন ও এমনটা করেছে। জুলাই কারাবন্দীদের যে কষ্ট-দুঃখ, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তির মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল।’

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। আমাদের প্রধান দায়িত্ব হলে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com