বৃহস্পতিবার, ০৫:২৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

শিপার্স কাউন্সিল পরিচালনা পর্ষদের সভা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার পঠিত

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা গতকাল মঙ্গলবার বিকেলে কাউন্সিলের ধানমন্ডির অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণীসহ সিএসআর কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ, মৌলভীবাজার ও টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ বিতরণের ব্যয় অনুমোদন এবং কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও আগামী ১০-১২ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য গ্লোবাল শিপার্স এলায়েন্স (জিএসএ) এবং এশিয়ান শিপার্স এলায়েন্সের (এএসএ) বার্ষিক সভায় শিপার্স কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মো: রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জিএসএ এবং এএসএ’র বার্ষিক সভায় বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান, কোরিয়ান ও থাই শিপার্স কাউন্সিল এবং ম্যাকাও শিপার্স অ্যাসোসিয়েশন এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্সের প্রতিনিধিবৃন্দ যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুল আহসান; ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) এবং পরিচালকবৃন্দ মো: মুনির হোসেন, আরজু রহমান ভূঁইয়া; সৈয়দ মো: বখতিয়ার, মো: নুরুচ্ছাফা বাবু, গনেশ চন্দ্র সাহা, আতাউর রহমান খান এবং কে এম আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com