সোমবার, ০৪:২১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

খালে মাইক্রোবাস: এক পরিবারের নিহত ৭ জনের পরিচয় জানা গেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই এক পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া( ৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই বিদেশ থেকে ফিরে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে গাড়িতে থাকা ১১ জনের মধ্যে চারজন শিশু ও তিনজন নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং নারীদেরকে ওঠানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর একে একে সাতটা মরদেহ উদ্ধার করে বলে জানান ফরিদ আহমেদ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com