শনিবার, ০২:০১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চীনে ভারি বৃষ্টিতে বন্যা, ৩০ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজার মানুষকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি চলছে। আজ মঙ্গলবারও বেইজিংয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেখানেপ্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেএবং কয়েক ডজন রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে বের করে আনছে।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, আজ বৃষ্টি কমতে পারে, তবে সামনে বেইজিংসহ চীনের অন্যান্য অংশে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আরও হতাহত রোধে ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

চলতি গ্রীষ্মে চীনের অনেক অংশে চরম আবহাওয়া বিরাজ করছে। এই মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ অনুভূত হয়, অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গত সপ্তাহে, হেবেই প্রদেশের বাওডিং শহরে প্রায় ২০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com