সোমবার, ০৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের ফ্ল্যাট জব্দ, ১২ হিসাব অবরুদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের রাজধানীর রমনা এলাকায় থাকা ৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১ লাখ ২১ হাজার ৩৮৯ টাকা থাকা সাতটি ব্যাংক হিসাব ও পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক খায়রুল হক ফ্ল্যাট জব্দ এবং হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, এ সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি।

‎অনুসন্ধানকালে বিশ্বস্থ সূত্রে জানা যায়, নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর হস্তান্তর করার প্রচেষ্ঠা চালাচ্ছেন। এ সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ সম্পদসমূহ অবিলম্বে জব্দ এবং অবরুদ্ধ করা প্রয়োজন।

‎গত বছরের ৭ অক্টোবর নজিবুর রহমানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com