সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৮) এর বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়।

ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।

সরেজমিনে রোববার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি।

পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়।

পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে।

তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই, এমনি এমন করেছে। আমি মামলা করবো।

তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে।

ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com