রবিবার, ০৮:২৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

‘হাসিনার চেয়ে বড় মিথ্যাবাদী, অভিনেতা কোথাও খুঁজে পাবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

শেখ হাসিনাকে মিথ্যাবাদী ও বড় অভিনেতা বলে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, ‘তুমি তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না!’

ফারুকী লেখেন, ‘যদি তোমার কোন সন্দেহ থাকে, তাহলে জুলাই মাসের মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের ভিডিওগুলি দেখে নাও!’

সব শেষ তিনি লেখেন, ‘অবিশ্বাস্য!’

সংস্কৃতি উপদেষ্টা যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে গত জুলাই মাসে মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের পর পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আগুন দাউ দাউ জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টারে করে পানি দিলাম।’

ভিডিওতে হাসিনার বক্তব্যের পাশাপাশি হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার উপর গুলি করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com